1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

রাজশাহীর তানোরে দিনদুপুরে গাছ চুরি

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৪৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: মুন

 

# মমিনুল ইসলাম মুন, বরেন্দ্র অঞ্চল থেকে……………………………

রাজশাহীর তানোরে দিনদুপুরে বিএমডিএ রোপিত রাস্তার ধারের গাছ চুরির অভিযোগ উঠেছে। তানোর পৌরসভার এক নম্বর ওয়ার্ড হরিদেবপুর মহল্লায় এই ঘটনা ঘটেছে।

 

 স্থানীয়রা জানান, ৩১মে মঙ্গলবার দুপুরে হরিদেবপুর গ্রামের মৃত আছর আলীর পুত্র সিরাজুল ইসলাম, দিনদুপুরে হরিদেবপুর মোড়ে রাস্তার ধারের পরিপক্ক বড় একটি তাজা মেহগুনি গাছ কেটেছে, যার বাজার মুল্য প্রায় ৫০ হাজার টাকা। এঘটনায় মহল্লাবাসির মাঝে চরম অসন্তোস সৃষ্টি হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, পাকা রাস্তার ধারে হলেও এটা সরকারি রাস্তা নয়, তাছাড়া তিনি তার জায়গায় এই গাছ রোপণ করেছিলেন। তিনি বলেন, খাইরুল ইসলাম মাস্টারের সঙ্গে কথা বলে তিনি গাছ কেটেছেন। তিনি চুরি করে কোনো গাছ কাটেননি।

এবিষয়ে খাইরুল ইসলাম মাস্টার বলেন, তিনি তার জায়গার গাছ কেটেছেন, তবে তিনি কাউকে গাছ কাটার কথা বলেননি। এবিষয়ে তানোর বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মাহফুজুর হক বলেন, বিষয়টি তার জানা নেই, তবে এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এডিট: আরজা/০৮

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট