1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে এমপি প্রার্থীর শীত বস্ত্র বিতরণ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক

রাজশাহীর তানোরে এমপি প্রার্থীর শীত বস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি…………………………………………

রাজশাহীর তানোরে শীতার্ত হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন এমপি প্রার্থী এ্যাডভোকেট সালাউদ্দীন বিশ্বাস। শনিবার বিকালে তানোর গোল্লপাড়া বাজার চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শতাধিক হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

 

এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মহির উদ্দীন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম। তানোর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জাতীয় পার্টির নেতা সিজার, আলতাব হোসেন প্রমুখ। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গোদাগাড়ী উপজেলা জাতীয় পার্টির সদস্য এ্যাডভোকেট সালাউদ্দীন বিশ্বাষ।

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে সংসদ সদস্য পদে পদপ্রার্থী হিসেবে এলাকায় গনসংযোগসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করছেন। এবিষয়ে তানোর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালা উদ্দিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে এ্যাডভোকেট সালাহউদ্দীন বিশ্বাসকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনিত করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট