1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব পাবনার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপি ও  আওয়ামী লীগের  ব্যাপক ক্ষোভ গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা জিএসএ’র বিবৃতি: জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত বাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর আওয়ামী লীগে প্রাণচাঞ্চল্য

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আলিফ হোসেন, তানোর……………………………………………

রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর  আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে দলের নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি প্রাণচাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। সম্মেলনে পদ প্রত্যাশীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা তুলে ধরে গণসংযোগ করছেন।

 

এদিকে পদ প্রত্যাশীরা নিজেদের অবস্থান জানান দিতে ব্যাপক শোডাউনের প্রস্ত্ততি নিচ্ছেন। ফলে মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের পদচারণায় পৌর সদরে সাজ সাজ রব।

 

জানা গেছে, আজ ২৩ জুলাই রোববার তানোরের মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় চত্ত্বরে মুন্ডুমালা পৌর আওয়ামী  লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। এদিকে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে সম্পাদক আমির হোসেন আমিন আলোচনায় রয়েছে। সম্মেলন ঘিরে নেতাদের কাছে কর্মীদের বেশ কদরও বেড়েছে। তিনি দীর্ঘ প্রায় ৯ বছর যাবত পৌর আওয়ামী লীগের সম্পাদকের দায়িত্ব পালন করছেন।এছাড়াও তিনি তিন বার কাউন্সিলর ও দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

 

অন্যদিকে সম্পাদক পদে এ্যাডঃ সাজেমান আলী ও কাউন্সিলর মোহাম্মদ হোসেন মন্টুর নাম আলোচনার রয়েছে। তাদের মধ্যেই তীব্র প্রতিদন্দিতা হবে। মন্টু  একটানা ৩ বার কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে চলেছেন। এবার নবীন-প্রবীণের সমন্বয়ে পৌর আওয়ামী লীগের  যুগোপযোগী কমিটি উপহার দেয়া হবে বলে নেতাকর্মীরা প্রত্যাশা করছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট