1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ:
 ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ

রাজশাহীর জনসভা সফল করতে বাঘায় মহিলা আ’লীগের সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি, বাঘা থেকে…………………………………..

আগামী ২৯ জানুয়ারী রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষে বর্ধিত সভা করেছে বাঘা উপজেলা মহিলা আ’লীগ। শুক্রবার (২০ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা এ্যাডঃ নাসরিন আখতার মিতা ।

 

সভায় এ্যাডঃ নাসরিন আখতার মিতা বলেন, আগামী ২৯ জানুয়ারী রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিনত করতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগের পাশা-পাশি সহযোগী সংগঠন হিসাবে মহিলা আ’লীগের সকল কর্মী ও সকল নারী নেত্রীদের উপস্থিত হতে হবে। বাঘার সাহসী নারী নেত্রীরা প্রধান মন্ত্রীকে তাঁদের উপজেলার পক্ষ থেকে হাত তুলে শুভেচ্ছা জানাবেন।

 

বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতার সভাপতিত্বে আয়োজিত এ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী প্রভাষক রোকখসানা মেহবুব পিলা, নুরুজাহান সরকার, নাসরিন আক্তার লাভলী, যুগ্ম সাধারণ সম্পাদিকা জয়জন্তী মালতি ও বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়ন মহিলা আ’লীগের সভানেত্রী নীলা জামান।

 

এ ছাড়াও বক্তব্য রাখেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সদস্য মাসুদ রানা তিলু , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির। উপস্থিত ছিলেন উপজেলার ২ টি পৌরসভা এবং ৭ টি ইউনিয়ন মহিলা আ’লীগের সকল নারী নেত্রী। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট