1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইসহাক, গোদাগাড়ী, রাজশাহী প্রতিনিধি………………………………………

সারাদেশের ন্যায় রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২২ উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর ২০২২) সকাল সাড়ে নয়টায় “প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্বোগানে যুবদের নিয়ে র‌্যালির আয়োজন করা হয় ।

 

র‌্যালিটি উপজেলার ভিতর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মধ্যে দিয়ে জাতীয় যুব দিবসের কার্যক্রম শুরু করা হয়। সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জানে আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন (মিলি),যুব কর্মকর্তা মোঃ সোহেল রানা, গোদাগাড়ী উপজেলা সহকারী ( ভূমি) কর্মকর্তা মোঃ সবুজ হাসান,সমাজ সেবা কর্মকর্তা মোঃ রাহাদুজ্জামান (সুজন) সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল।

 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন অগ্রণী যুব ফাউন্ডেশনের সভাপতি মোঃ মামুন সরকার, সাধারণ সম্পাদক মোঃ ইসহাক, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা, কোষাধ্যক্ষ মোঃ আজহারুল ইসলাম,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহিম, সদস্য সচিব মোঃ শাহরিয়ার রাব্বী, নির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম মিনাল(গণমাধ্যম কর্মী),নির্বাহী সদস্য মোঃ শাহাদাত হোসেন, নির্বাহী সদস্য মোঃ তৌহিদুল ইসলাম সাগর, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মনি, মোঃ মাসুদ আলম (মানিক)(নবীন গনমাধ্যম কর্মী) সহ সংগঠনটির অর্ধশত স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।

 

এছাড়াও অন্যান্য সংগঠনগুলোর মধ্যে রানী নগর যুব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ হাসানুজ্জামান ,পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি অবসর প্রাপ্ত অধ্যাপক এবিএম কামরুজ্জামান বুকুল।এই সময় আরো অনেকে এইসময় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নয়জন যুব উদ্যোক্তাদের মাঝে সব মোটা ছয় লক্ষ আশি হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট