1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর গোদাগাড়ীতে আকস্মিক বজ্রপাতে কৃষক ও গরুর মৃত্যু - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি পুলিশ কার্যালয় ঘেরাও: চাঁপাইনবাবগঞ্জের সেই ছাত্রদল নেতাকে কেন্দ্রীয় শোকজ পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০৬ পিস ডেঙ্গু কিট হস্তান্তর মির্জাপুরে শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, সংঘর্ষ-আগুন আত্রাইয়ের ৮ জলাশয়ে ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত, মৎস্য সম্পদ বৃদ্ধির উদ্দ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা: পরিসংখ্যান, কারণ ও পুলিশ সুপারের জরুরি আহ্বান রাজশাহীতে বিএসটিআই’র অভিযান: অনুমোদনহীন পানি উৎপাদনে ১০ হাজার টাকা জরিমানা বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ

রাজশাহীর গোদাগাড়ীতে আকস্মিক বজ্রপাতে কৃষক ও গরুর মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাট গোবিন্দপুর গ্রামে গাছ কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সময় পাশের আরেকটি গ্রামে বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘট। নিহত কৃষকের নাম আবুল কালাম। তিনি হাট গোবিন্দপুর গ্রামের বাসিন্দা তোফিকুল ইসলামের ছেলে। একই সময়ে উপজেলার হঠাৎ পাড়া গ্রামে মাঠে চরে বেড়ানো একটি গরু বজ্রপাতে মারা যায়। গরুটির মালিক নাম তাজিম উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম জীবিকার প্রয়োজনে গাছ কাটার কাজে মাঠে যান। সেখানে তিনি আরও দুইজনের সঙ্গে রাস্তার ধারের একটি গাছ কাটছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান এবং আমিনুল ইসলাম গুরুতর আহত হন।

খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত আমিনুল ইসলামকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট