1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ১৮ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টাইব্রেকারে পবাকে হারিয়ে জেলা প্রশাসক কাপের ফাইনালে মোহনপুর বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন বাঘায় নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুর আটক পত্নীতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

রাজশাহীতে ১৮ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৪৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান……………………….

 

রাজশাহীতে ১৮ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি শাহজাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। পাবনার আটঘরিয়া উপজেলা থেকে পলাতক অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহজাহান আলী রাজশাহী নগরীর লক্ষীপুর টিবি রোডের মৃত আক্কেল আলীর ছেলে। বুধবার (২২ জুন) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে, মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় নগরীর  রাজপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

 

রফিকুল আলম জানান, শাহজাহান আলীর বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় ৮টি সাজার গ্রেফতারি পরোয়ানাসহ মোট ১৮ মামলার গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। মামলা গুলোতে মোট ৬ বছর ৩ মাস কারাদÐ ও ১ কোটি ৩০ লাখ টাকা অর্থদÐ রায় হয়েছে।  এরই প্রেক্ষিতে আসামীকে গ্রেফতারে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখে রাজপাড়া থানা পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পুলিশ জানতে পারে আসামী পাবনার আটঘরিয়া উপজেলায় অবস্থান করছে।

 

রাজপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম পাবনার আটঘরিয়ায় অভিযান চালিয়ে শাহজাহান আলীকে গ্রেফতার করে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান আরএমপি মুখপাত্র।#

সান/১০

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট