1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায়  ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঝুলে আছে মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে ১৪০০ পিস ট্যাপেন্টাডল ও অটোরিক্সাসহ ১জন গ্রেপ্তার 

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ লিয়াকত হোসেন, রাজশাহী: ​ রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪০০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিক্সা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ​রোববার (২৮ জুন) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন হাড়পুর বাগানপাড়া গামী ভাটার মাঠ এলাকার একটি কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ আবুল হোসেন (৫২)। তিনি কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া (চালনা সাকো) এলাকার মৃত স্বপনের ছেলে। ​

পুলিশ সূত্রে জানা গেছে, আরএমপি পুলিশ কমিশনারের দিক-নির্দেশনায় এবং কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোঃ মোস্তাক আহম্মেদ ও সংগীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অবস্থান নেয় পুলিশ। এ সময় একটি অটোরিক্সাকে থামার সংকেত দিলে সেটিতে থাকা তিন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে আবুল হোসেনকে গ্রেপ্তার করতে পারলেও বাকি দু’জন পালিয়ে যেতে সক্ষম হন। ​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আবুল হোসেনের অটোরিক্সার সামনের সিটের নিচে তল্লাশি চালিয়ে ১৪০০ পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ​

কাশিয়াডাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট