1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২ ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সেচ মৌসুম ও গ্রীষ্মকালে বিদ্যুৎ পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি………………………………………………

রাজশাহী বিভাগের আরইবি’র এলাকায় চলমান সেচ মৌসুম ও গ্রীষ্মকালের বিদ্যুৎ পরিস্থিতি সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৫ এপ্রিল) সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (প্রশাসন) মো. হাসান মারুফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড রাজশাহী জোনের তত্ত¡াবধায়ক প্রকৌশলী সুজন সাহা, বগুড়া জোনের তত্ত¡াবধায়ক প্রকৌশলী অরুপ কুমার বিশ্বাস, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আমজাদ হোসেন, রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায়, ডিজিএম (সদর-কারিগরি) প্রকৌশলী এমএ সাঈদসহ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায়- বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় গত এক বছরে লোডের চাহিদা ও প্রাপ্তির তুলনামূলক চিত্র উপস্থাপন করা হয়। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সমস্যা ও সমাধান তুলে ধরা হয়। এছাড়াও সমস্যা সমাধানের লক্ষ্যে বছরে গ্রীষ্মকালীন ও শীতকালীন লোডের চাহিদা ও প্রাপ্তির ভিত্তিতে দুই দফা মেজারমেন্টপূর্বক বন্টন রেশিও পুনঃনির্ধারণ করার আহবান জানানো হয়। এ

সময় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বছরে গ্রীষ্মকালীন ও শীতকালীন লোডের চাহিদা ও প্রাপ্তির ভিত্তিতে দুই দফা মেজারমেন্টপূর্বক বণ্টন রেশিও পুনঃনির্ধারণ করাসহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট