
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ ও চিকিৎসা এবং সাপ উদ্ধার ও অবমুক্তকরণ সংক্রান্ত এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম-এর উদ্যোগে অদ্য শনিবার সকাল ১১:০০ ঘটিকায় রাজশাহীর শাহ মখদুম কলেজ প্রাঙ্গণে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাদেশে বিষধর ও নির্বিষ সাপের ছবিসহ পরিচিতি, সাপে কাটা রোগীর পরিসংখ্যান, সাপ কখন ও কেন মানুষকে কামড়ায় এবং সাপের এন্টিভেনমের কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় বক্তারা উল্লেখ করেন যে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে অহেতুক সাপ হত্যা না করে তা নিরাপদ উপায়ে উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করা অত্যন্ত জরুরি।

অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার (প্রতিষ্ঠাতা ডীন, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়)
এস.এম. রেজাউল ইসলাম (অধ্যক্ষ, শাহ মখদুম কলেজ)
মাছুমা মুস্তারী (অফিসার ইনচার্জ – ওসি, বোয়ালিয়া মডেল থানা, রাজশাহী)
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ।
কর্মশালায় সরাসরি অংশ নিয়ে অংশগ্রহণকারীদের সাপ উদ্ধার, হ্যান্ডলিং ও প্রকৃতিতে অবমুক্তকরণ বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দেন বিশেষজ্ঞ প্রশিক্ষকবৃন্দ।
উক্ত সেশনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবির এবং প্রখ্যাত সর্প বিশেষজ্ঞ ও গবেষক বোরহান বিশ্বাস রোমন। প্রশিক্ষকগণ সাপ উদ্ধারের সময় উদ্ধারকারীর ব্যক্তিগত সুরক্ষা, নিরাপত্তা এবং পর্যাপ্ত সরঞ্জাম ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।