1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে সন্ত্রাস বাহিনীর সদস্যদের মধ্যে গোলাগুলি, আহত ১ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজশাহীতে সন্ত্রাস বাহিনীর সদস্যদের মধ্যে গোলাগুলি, আহত ১

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী বাহিনীর সদস্যদের মধ্যে গোলাগুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত মধ্যরাতে নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব। এসময় বোমার আঘাতে জনি ইসলাম নামের এক যুবক আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (৮ জুন) র‍্যাব-৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মৌলভী বুধপাড়া এলাকায় হঠাৎ তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। একই সময় গুলির শব্দও শোনা যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলের পাশে একটি মোটরসাইকেল ড্রেনে পড়ে থাকতে দেখেন। এছাড়া আহত অবস্থায় জনি ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোহাম্মদ কবির এবং নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি। ফলে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে র‍্যাব-৫ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহতে রেখেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট