1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে শেখ মনি'র জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীতে শেখ মনি’র জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ সুমন, রাজশাহী…………………………………………………………..

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর শাখার কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভাটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি মোঃ রমজান আলী এবং সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বাচ্চু। সভাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি মোহাম্মদ আলী কামাল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মীর ইস্তিয়াক আহমেদ লিমন।

 

এছাড়া নগর যুবলীগের সহ-সভাপতি আশরাফুল আলম, মোখলেছুর রহমান মিলন, আমিনুর রহমান খান রুবেল, মোঃ জাবু, হায়েস উদ্দিন মাসুম, অ্যাডভোকেট আহসান হাবীব রঞ্জু এবং গোলাম ফারুক; যুগ্ম- সম্পাদক মনিরুজ্জামান খান মনির; সংগঠনিক সম্পাদক রাহমানুর রহমান রয়েল; প্রচার সম্পাদক এডভোকেট মাজেদুর আলম শিবলী; দপ্তর সম্পাদক মোঃ মাহমুদ হাসান খান চৌধুরী ইতু; আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ কবির রেজা, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রেজাউর রহমান রাজিব; পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান বকুল; উপ-প্রচার সম্পাদক আ ফ ম মাহমুদুর রহমান দিপন, সহ সম্পাদক হামিদুল আলম সাজু, মির্জা মেহেমুদ রোমেল, মোঃ আলমগীর, মোঃ আলম শেখ ; সদস্য এডভোকেট কায়সার রহমান নাইজার, মোঃ ইদ্রিস, মোঃ মুন্না, মোঃ আসলাম, সাধন কুমার ঘোষ, মোরসালিন হক রাবু, মোঃ শাকিল, মোঃ শফিক, সুমন ঘোষ, আব্দুর রাজ্জাক রনি, আব্দুর রহমান নয়ন সহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সাধারণ নেতৃবৃন্দ। আলোচনা সবার শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি’র আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট