1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

রাজশাহীতে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৪২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক……………………….

সারা দেশের মতো রাজশাহীতে শুরু হয়েছে ৫-১১ বছর বয়সী সকল শিশুদের কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম।  রাজশাহী সিটি কর্পোরেশন উদ্যোগে নগরীর ৫৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫-১১ বছর বয়সী সকল শিশুদের এই টিকা প্রদান করা হচ্ছে।

 

বৃহস্পতিবার (২৫আগস্ট) সকালে রাজশাহী নগরীর শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে  দেখা যায় সকাল থেকে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতিতে শ্রেণীভিত্তিক ও ধারাবাহিকভাবে টিকা প্রদান করা হচ্ছে। শিক্ষকদের তদারকিতে ও সুশৃঙ্খলভাবে টিকা নিতে পেরে খুশি শিক্ষার্থীরাও। প্রাপ্ত বয়স্কদের টিকার আওতায় আনার পর এবার শিশুদের টিকা প্রদানের উদ্যোগে সন্তোষ প্রকাশ করছেন অভিভাবকরা।

 

রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষকরা জানান,এই প্রতিষ্ঠানে ৩০০ জনের লক্ষমাত্রায় দুটি টিমে টিকা প্রদান করা হচ্ছে। টিকা প্রদানের আগেই অভিভাবকদের সকল তথ্য দিয়ে শতভাগ উপস্থিতির মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে টিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

 

আগামী ১৪ দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (২৫আগস্ট) ৫-১১ বছর বয়সী ৯১৩৫ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১ম ডোজের ৮ সপ্তাহ বা ৫৬ দিনের ব্যবধানে ২য় ডোজ প্রয়োগ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট