1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত: শিশুদের সুরক্ষায় জনসচেতনতামূলক কর্মসূচি রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতি: আক্রান্ত বাড়ছে, রামেকে ২৩ জনের মৃত্যু হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক এমপি নুসরাত তাবাসসুম বাড়ি অগ্নিকাণ্ড: শর্টসার্কিট নয় দাবি পল্লী বিদ্যুতের মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত কুষ্টিয়ায় রূপসায় পানির হাউজের ওয়াল চাপায় ধান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু পাবনায় অনুসন্ধানী সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু: জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন গোদাগাড়ীতে কিশোর অটোচালক হত্যা: হাতুড়ি ও ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ৪ এমপি নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে কুষ্টিয়ায় যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় দল

রাজশাহীতে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীতে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল ২৬ অক্টোবর (শনিবার) রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই যুবককে রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যান অজ্ঞাত ব্যক্তিরা। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত যুবলীগ কর্মীর নাম মীম হোসেন (২৫)।তিনি মহানগরীর রামচন্দ্রপুর এলাকার আব্দুল মোমিনের ছেলে।

বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) তাজমুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, মীম হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত। এ ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা রুবেলের আত্মীয় ও সহযোগী ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত এবং শরীর ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ জানতে এরইমধ্যে মাঠে নেমেছে পুলিশ। দ্রুত জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) তাজমুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করতে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, নিহত মীম নগরের টিকাপাড়া ও রামচন্দ্রপুর এলাকায় দুই দফা মারধরের শিকার হন। পরে তাকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট