1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদন্ড - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রাজশাহীতে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদন্ড

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান, রাজশাহী………………………………….

রাজশাহীতে মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত৷ সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজশাহী দ্রæত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত আসামির নাম হাফিজুল ইসলাম (৪০)। তিনি বাঘা উপজেলার হনুফা চাইপাড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এন্তাজুল হক বাবু। তিনি বলেন, ২০১৭ সালের এপ্রিল মাসের চার তারিখে ৬০০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয় হাফিজুল ইসলাম। এরপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এরপর তার বিচার শুরু হয়। স্বাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এই রায় প্রদান করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট