1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে প্রধান শিক্ষককে ম্যানেজ করে দিনের পর দিন ক্লাস ফাঁকি দিয়ে গরুর দালালি করতে ব্যাস্ত সহকারী শিক্ষক মওদুদ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন ২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাগর নোমানী, রাজশাহী……………………………………………………..

নির্ধারিত সময়ের আগেই রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গণসমাবেশের কার্যক্রম শুরু হয়।

 

শনিবার সকাল ৭টা থেকেই নেতাকর্মীরা মাঠে ঢুকতে শুরু করেন। সকাল ১০টার দিকে বেশকিছু নেতাকর্মী মাঠে ছিলেন। মাঠের মধ্যে নেতাকর্মীরা মঞ্চ ঘুরে দেখছেন। কেউ কেউ শীতের সকালে রোদের উত্তাপ নিচ্ছেন। রাজশাহী বিভাগের আট জেলার বিএনপি নেতাকর্মীরা গত চারদিন আগে থেকেই মাদ্রাসা ময়দানে আসতে শুরু করেছেন।

 

গণসমাবেশ আয়োজন কমিটির দলনেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, বেলা ২টা থেকে গণসমাবেশ শুরুর পূর্বনির্ধারিত সময় ছিল। কিন্তু নেতাকর্মীরা চলে আসায় আগেই গণসমাবেশ শুরু হয়।

 

এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল মাহমুদ হাসান টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির যুগ্ম মহাসচিব চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি হারুন অর রশিদ, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভাপতিতত্ব করবেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি এরশাদ আলী ঈশা।

 

প্রসঙ্গত, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর আজ রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন সম্পূর্ণ হয়েছে। ঢাকার বাইরে বিএনপির সর্বশেষ বিভাগীয় গণসমাবেশ এটি। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট