1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বিএনপির গণসমাবেশ ঘিরে পথে পথে পুলিশী তল্লাশি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপির গণসমাবেশ ঘিরে পথে পথে পুলিশী তল্লাশি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান,রাজশাহী………………………………………………………….

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ৩ ডিসেম্বর শনিবার বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে পথে পথে পুলিশ চালাচ্ছে তল্লাশি এবং হয়রানি করছে। রাজশাহীর বিভিন্ন প্রবেশদ্বার থেকে শুরু করে রেল স্টেশনে চলছে পুলিশী কড়া তল্লাশি। নেতা-কর্মীরা সমাবেশে যোগ দিতে পারব কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে । কিন্তু বুধবার, বৃহস্পতিবার সন্ধ্যার পর দূর-দূরান্ত থেকে সমাবেশস্থল মাদ্রাসা মাঠে আসতে শুরু করেন বিপুলসংখ্যক নেতা-কর্মীরা। আজ শুক্রবার রাত পযর্ন্ত বিপুল সংখ্যক নেতা-কর্মী সমাবেশস্থলে ইতোমধ্যেই পৌঁছে গেছে। সমাবেশ মঞ্চ তৈরির প্রস্তুতিসহ পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ও কড়াকড়ি থাকায় পাশের ঈদগাহ মাঠে অবস্থান নিয়েছেন তারা।

 

এদিকে শুক্রবার দুপুরে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, পুলিশের সকল বাধা এবং হয়রানি উপেক্ষা করে এরই মধ্যে লাখো নেতাকর্মী রাজশাহী শহরে প্রবেশ করেছেন। এরই মধ্যে অনেকেই রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশে ঈদগাহ মাঠে গিয়ে আশ্রয় নিয়েছেন। বাধা দিয়ে হয়রানি করে বিএনপি নেতাকর্মীদের সমাগম ঠেকানো যাবে না।

 

মিনু বলেন, ঈদগাহ মাঠে নেতাকর্মীদের থাকার জন্য তাঁবু টানানোর ব্যবস্থা করা হলেও পুলিশ প্রথম দিকে তাতেও বাধা দেয়। ফলে অনেক নেতাকর্মীকে রাতে খোলা আকাশের নিচে কাটাতে হয় বলেও জানান তিনি।

 

মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বলেন, রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়া, বেলপুকুর, কাটাখালি ও তালাইমারি, রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর, নওহাটা ও নওদাপাড়া এবং রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী ও কাশিয়াডাঙ্গা মোড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। বিএনপির সমাবেশ ঘিরে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারী ও তল্লাশী বাড়ানো হয়েছে। তবে হয়রানি ও অনেককে ফিরিয়ে দেয়ার অভিযোগ এ কর্মকর্তা অস্বীকার করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট