1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে বাগমারায় আ’লীগের প্রচার মিছিল - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে বাগমারায় আ’লীগের প্রচার মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মচমইল, বাগমারা সংবাদদাতা…………………………………………..

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল ও সার্থক করার লক্ষ্যে বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় ৫ বছর পর রবিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় যোগদান করবেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে রঙ্গিণ সাজে সেজেছে বাগমারা। প্রায় অর্ধশত তোরণ নির্মাণ করা হয়েছে উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থান এবং মোড়ে। সেই সাথে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে পোষ্টারে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকা। বাগমারায় এখন বিরাজ করছে সাজ সাজ রব। প্রধানমন্ত্রীর জনসভা সফল ও সার্থক করার লক্ষ্যে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সামনে থেকে বাগমারা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের নিদের্শনায় বিশাল প্রচার মিছিল বের করা হয়। প্রচার মিছিলটি ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে নিউ মার্কেটের সামনে এসে পথসভায় মিলিত হয়।

 

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, জাহাঙ্গীর আলম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, সদস্য হাচেন আলী, এস,এম, এনামুল হক, আবুল কালাম আজাদ, বকুল আলী খরাদী, চেয়ারম্যান আজাহারুল হক, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষক লীগের সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

পথসভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর জনসভার মধ্যে দিয়ে আগামী নির্বাচনের নতুন নতুন বার্তা পাওয়া যাবে। রাজশাহী সহ উত্তরাঞ্চলের নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণের সঞ্চার ঘটবে। তাই প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে বাগমারা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলা, ইউনিয়ন ও পৌরসভায় প্রস্তুতি সভা সভা অনুষ্ঠিত হয়েছে। যে ভাবে মানুষের মাঝে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরা হয়েছে তাতে বাগমারা থেকেই প্রায় ৪০ হাজার মানুষের জনসমাগম ঘটবে জনসভায়। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট