1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
 ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে তানোরে আ’ লীগ বর্ধিত সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল থেকে………………………..

রাজশাহীতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার আগমন ও জনসভা সফল করার লক্ষে তানোর উপজেলা আ’ লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে তানোর উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন রাজশাহী জেলা আ’ লীগ সাবেক সভাপতি ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী।

 

তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। তানোর উপজেলা আ’ লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের উপস্থাপনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক।

 

এছাড়াও তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, রাজশাহী জেলা আ’ লীগ সহ-সভাপতি শরিফ খান, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, মুন্ডমালা পৌর সভায় মেয়র পদে আ’ লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী মুন্ডমালা পৌর আ’ লীগ সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন, তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুবাযের হোসেন প্রমুখ।

 

এসময় তানোর উপজেলা আ’ লীগ যুবলীগ, মহিলা লীগসহ সকল সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন ও পৌর সভার নেতা কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অপর দিকে সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরীকে নিয়ে কুটক্তির প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল শেষে তানোর থানা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট