1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে নগর আ.লীগের সম্পাদক ডাবলু সরকারের বিরুদ্ধে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীতে নগর আ.লীগের সম্পাদক ডাবলু সরকারের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান,রাজশাহী…………………………………….

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের অপসরণ দাবিতে এবার ‘রাজশাহী আওয়ামী পরিবারের’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মহানগরীর জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্টিত হয়। এসময় ডাবলু সরকারকে দল থেকে বহিস্কারের দাবি জানানো হয়। এরআগে শনিবার সকাল থেকে আওয়ামী পরিবারের ব্যানারে প্রায় ৫ শতাধিক লোকজন নগরীর জিরোপয়েন্টের বড় মসজিদের সামনে জড় হয়। সেখান থেকে জিরোপয়েন্টে ডাবলু সরকারের বিরুদ্ধে মানববন্ধন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ডাবলু সরকার রাজশাহীর রাজনীতিতে বিপদজনক। তাকে দলে রাখলে দলের ভাবমুর্তি নষ্ট হবে। মানববন্ধনে বক্তারা ডাবলু সরকারের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও ছোট ছোট ব্যানারে ডাবলু সরকারকে গডফাদার উল্লেখ করে তার বিচার দাবি করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর জিরোপয়েন্ট থেকে শুরু হয়। মিছিলটি সোনাদিঘী মোড় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের ব্যানারে লেখা ছিল, ডাবলু সরকারের নোংরা ভিডিও রাজনীতিতে অশনি সংকেট ও সমাজের জন্য বিপদজনক। অবিলম্বে ডাবলু সরকারকে রাজনীতি থেকে অপসরণ করতে হবে।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ছাত্রমৈত্রী, কেন্দ্রীয় কমিটি সাবেক সহ-সভাপতি ও বর্তমান আওয়ামী লীগ নেতা এ্যাড. আবু রায়হান মাসুদ, রাজপাড়া থানা সাবেক কৃষক লীগের সাধারণ সম্পাদক বুলবুল, সাবেক ছাত্রনেতা সিরাজি কয়েল, সাবেক ছাত্রনেতা ও ক্রীড়া সংগঠক এস এম রবিউল ইসলাম, সাবেক ছাত্রনেতা বেলায়েত হোসেন বেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এরআগে গত ২ মার্চ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের অবসারণ দাবিতে সচেতন রাজশাহীবাসীর ব্যানারে নগরীর জিরোপয়েন্টে মানববন্ধন করা হয়। এদিন মানববন্ধন চলাকালীন সময়ে কিছু ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে মানববন্ধনের বাধা দেয় ও ব্যানার ছিনিয়ে নেয়। এসময় মানববন্ধনকারীদের সাথে তাদের ধাক্কা-ধাক্কির ঘটনাও ঘটে।

 

উল্লেখ্য, গত ১৭ই ফেব্রুয়ারি ডাবলু সরকারের একটি ৩ মিনিট ২৬ সেকেন্ডের আপত্তিকর ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এ কারণেই রাজশাহী মহানগর উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট