1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
‎মির্জাপুরে রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন ‎ সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে আবারও পলাশ মন্ডলকে চান শিক্ষার্থী-অভিভাবকরা ‎ তাহেরপুর টু নলডাঙ্গা সড়ক এখনো মরণ ফাঁদ, যেনো দেখার কেউ নেই! নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ,মাছ ,মুরগি ও কাঁচা বাজারের দাম বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে ড্রেজার  মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন বিএনপির সাবেক বহিঃস্কৃত নেতা  শিবগঞ্জে ৪৭ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চার ভারতীয়  নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর রাজশাহীতে বালুর দাম ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নির্ধারণে প্রশাসন

রাজশাহীতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৪৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: নাজিম

নজিস্ব প্রতবিদেক……………………………………………

 

রাজশাহীতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (৬ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

 

জেলা প্রশাসক আবদুল জলিলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্যে তথ্য কমিশনার সুরাইয়া বেগম বলেন, তথ্য অধিকার আইন-২০০৯ নিঃসন্দেহে একটি উত্তম আইন। এটি বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী ঘটনা এবং জনগণের ক্ষমতায়নে মাইলফলক। আইনটির অনন্য বৈশিষ্ট্য হল দেশের প্রচলিত অন্য সব আইনে কর্তৃপক্ষ জনগণের ওপর ক্ষমতা প্রয়োগ করে থাকে। কিন্তু এই আইনে জনগণ কর্তৃপক্ষের ওপর ক্ষমতা আরোপ করে থাকে। এটি শুধু কাগজে কলমে না রেখে বাস্তবায়িত হলে এই আইন দ্বারা জনগণ উপকৃত হবেন। তথ্যই শক্তি আর তথ্যে প্রবেশাধিকার জনগণের ক্ষমতায়ন। প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত প্রত্যেক ব্যক্তির কর্তব্য জনগণের সেবার চেষ্টা করা। সেই লক্ষ্যে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে সব সরকারি দফতরের কর্তৃপক্ষকে সোচ্চার হওয়ার আহŸান করেন তিনি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্,তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক। উপস্থিত ছিলেন, উপপরিচালক (স্থানীয় সরকার) শাহানা আখতার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম প্রমুখ।#

এডটি: আরজা/০৫

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট