1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সমপ্রসারণে সেমিনার - দৈনিক সবুজ নগর
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস প্রতিপক্ষের হামলায় পোরশায় প্রাণ গেল সেলিম রেজার একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও ধোঁকা দিয়েছে’: রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহ্য ধরে রাখতে সবাইকে মিলেমিশে থাকতে হবে’: বাঘায় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত ‘কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই’: রাজশাহীতে প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: সংশ্লিষ্ট সবাইকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের ধন্যবাদ লালপুরে চোরাই অটোভ্যান বিক্রির টাকাসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি মির্জাপুরে, বাংলাদেশ সরকারের কাছে জবাব চেয়েছে ঢাকা ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইউএনওর সাবেক ড্রাইভারের ছেলে আউয়াল, চালকের পাশে মিলল দুমড়েমুচড়ে যাওয়া বাইক

রাজশাহীতে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সমপ্রসারণে সেমিনার

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে ও নগদবিহীন লেনদেন জনপ্রিয় করতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম স¤প্রসারণ বিষয়ক সেমিনার। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ব্যাংকের আয়োজনে মহানগরীর কারা ট্রেনিং সেন্টার অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন,রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ,বিশেষ অতিথি হিসেবে ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান, বাংলাদেশ ব্যাংকের পরিচালক শরাফত উল্লাহ খান, নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যাংকার, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন,ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগদবিহীন লেনদেন জনপ্রিয় হলে শুধু লেনদেনই সহজ হবে না, দুর্নীতি কমবে,স্বচ্ছতা আসবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। রাজশাহীতে এ উদ্যোগকে সফল করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশ্ব এখন দ্রুত ক্যাশলেস লেনদেনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশও পিছিয়ে নেই। ইতিমধ্যেই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট, কিউআর কোড ও ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই আর্থিক লেনদেন করছে। তবে এই উদ্যোগকে আরও তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হলে জনগণকে সচেতন করতে হবে, ব্যাংকিং সুবিধা গ্রামীণ পর্যায়ে আরও সমপ্রসারণ করতে হবে এবং ব্যবসায়ী সমাজকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, নগদবিহীন অর্থনীতি শুধু নিরাপদ ও স্বচ্ছ লেনদেনই নিশ্চিত করবে না, বরং দেশের অর্থনীতির গতিও বাড়াবে। নগদ অর্থ ব্যবস্থাপনায় যেমন ব্যয় ও ঝুঁকি থাকে, তেমনি নানা অনিয়মও ঘটে। অন্যদিকে ক্যাশলেস লেনদেন সেই ঝুঁকি ও অনিয়ম দূর করবে। এ ছাড়া কর রাজস্ব সংগ্রহ সহজ হবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট