1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে অশ্রু জলে দেবি দুর্গাকে বিদায় দিলেন ভক্তরা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীতে অশ্রু জলে দেবি দুর্গাকে বিদায় দিলেন ভক্তরা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আবুল কালাম আজাদ……………………………………..

পাঁচ দিনব্যাপী শারদ উৎসবশেষে ৬ অক্টোবর বুধবার বিজয় দশমিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এ উৎসব দুর্গাপূজা।

 

বিসর্জনের দিনে রাজশাহীর দেবালয় মন্দিরে সকাল  থেকে শুরু হয় ভক্তদের আরাধনা।দেবী দুর্গার পায়ে ছোয়ানো সিঁদুরে স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর খেলায় মেতে ওঠে সধবা মেয়েরা।

 

এসময় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অন্যরকম আবেগ ও মন খারাপ করা এক অনুভূতির সৃষ্টি হয়। কারণ, দশমী মানেই দুর্গা মায়ের ফিরে যাওয়া। অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর।

 

বুধবার  দুপুর ১২টায় নগরীর কুমারপাড়া মুন্নুজান পদ্মাঘাটে মহানগরীর বদ্দা-কালিবাড়ি মন্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিসর্জন কার্যক্রম।

 

এসময় রীতি অনুযায়ী প্রতিমাকে সাত পাক ঘুরিয়ে তোলা হয় নৌকায়। ঢাক-ঢোল ও বাদ্যের তালে তালে,  মন্ত্রপাঠের মধ্য দিয়ে কিছুক্ষণ নৌভ্রমণ শেষে পদ্মার বুকে বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হয় দেবি দুর্গাকে। এসময় প্রতিমা বিসর্জনপর দৃশ্য দেখতে পদ্মাপাড়ে ভীড় করেন অসংখ্য মানুষ।

 

দুপুরের পরপরই নগরীর পুজো মণ্ডপগুলো থেকে থেকে একে একে ঘাটে আসতে শুরু করে প্রতীমা। পরে নৌকায় তুলে দুর্গামাকে ঘুরিয়ে করা হয় নিরঞ্জন।

 

এর আগে পান্তাভাত খাইয়ে মাকে বিদায় জানানো হয়। নির্বিঘ্নে বিসর্জন সম্পন্ন করতে মহানগরীর মুন্নুজান, পঞ্চবটি, আলুপট্টি, ফুদকিপাড়া ও বড়কুঠি ঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

 

বিসর্জনের সময় উচ্চস্বরে মাইক বাজানো, শোভাযাত্রা ও গানবাজনা নিষিদ্ধ ছিলো দেবি বিসর্জন এলাকায়।

 

সনাতনী ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, এবার দেবীদুর্গা জগতের মঙ্গল কামনায় গজে (হাতি) চড়ে মর্ত্যলোকে আসেন আর স্বর্গে বিদায় নেন নৌকায় চড়ে।

 

এবার রাজশাহীতে ৪৫০টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন হয়েছে। এসব মণ্ডপে নির্বিঘ্নে উৎসব উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা । এর ফলে কোন অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই নিবিঘ্নে অনুষ্ঠিত হয়েছে দুর্গা পূজা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট