1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে কৃষি দপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি পুলিশ কার্যালয় ঘেরাও: চাঁপাইনবাবগঞ্জের সেই ছাত্রদল নেতাকে কেন্দ্রীয় শোকজ পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০৬ পিস ডেঙ্গু কিট হস্তান্তর মির্জাপুরে শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, সংঘর্ষ-আগুন আত্রাইয়ের ৮ জলাশয়ে ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত, মৎস্য সম্পদ বৃদ্ধির উদ্দ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা: পরিসংখ্যান, কারণ ও পুলিশ সুপারের জরুরি আহ্বান রাজশাহীতে বিএসটিআই’র অভিযান: অনুমোদনহীন পানি উৎপাদনে ১০ হাজার টাকা জরিমানা বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ

ভোলাহাটে কৃষি দপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০২৫ – ২০২৬ অর্থবছরের প্রোগ্রাম এগ্রিকালচার এণ্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এণ্ড রেসিলিয়েশন ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠান বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকাল ১০টায় কৃষি দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানোয়ার মোর্শেদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা ও প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, প্রাণীসম্পদ অফিসার মোঃ শাহ্ জালাল, সোনালী ব্যাংক ম্যানেজার খন্দকার হাবিব আনোয়ার, ভারপ্রাপ্ত সমবায় অফিসার মোঃ আব্দুল জলিল, এনজিও ভার্ক এর সমন্বয়কারী মোসাঃ হাজেরা খাতুন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলীর স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে স্থানীয় সাংবাদিকগণ, কৃষক মোঃ নাজমুল হোসাইন রানা, মোঃ আব্দুস সামাদ, মোঃ আব্দুল আজিজ, মোঃ আমিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্থানের প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক-কৃষানীগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট