1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভারতে বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে রাজশাহীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

ভারতে বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে রাজশাহীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে রাজশাহীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা ভারতের সাথে নদীর পানির ন্যায্য হিস্যার দাবি জানান। শিক্ষার্থীরা শ্লোগান দেয় ‘বন্ধু না শত্রু-শত্রু; ‘হাসিনার বন্ধু, আমাদের শত্রু’; ‘তুমি কে আমি কে, আবরার, আবরার; কে মেরেছে কে মেরেছে স্বৈরাচার, স্বৈরাচার’ ইত্যাদি শ্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভে রাজশাহীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালেহউদ্দিন আম্মার, সমন্বয়ক সজিবসহ শিক্ষার্থী সানজিদা ঢালী, আনোয়ার বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, আমরা লক্ষ্য করেছি, ভারতের সঙ্গে বাংলাদেশের নয় বরং একটি রাজনৈতিক দলের সম্পর্ক তৈরি হয়েছে। ফলত এই দলটি নানা সময়ে ভারতকে বিশেষ সুবিধা দিয়ে আসছে। যা ভয়াবহ বৈষম্যমূলক। অথচ একটি দেশের সঙ্গে আরেকটি দেশের জনগণের সাথে সম্পর্ক হওয়া উচিত। তাই ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার জোর দাবি জানাচ্ছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট