1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভারতে অবৈধ অনুপ্রবেশে বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ হস্তান্তর - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

ভারতে অবৈধ অনুপ্রবেশে বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ হস্তান্তর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা :  বিএসএফের হাতে আটকের  পর নির্যাতনে মৃত্য  বাংলাদেশি নাগরিক রবিউল ইসলাম (৩৭) রবির  মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৩/৮-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে বাখেরআলী পাড়া নামক স্থানে এক পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত বাখেরআলী কোম্পানি কমান্ডার জেসিও-৮৮৯৩ সুবেদার মো. শহিদুল ইসলাম এবং ভারতের ৭১/বয়রাঘাট বিএসএফ কোম্পানি কমান্ডার এসআই বিষ্ণুদেব পান্ডের উপস্থিতিতে ভারতের জঙ্গীপুর থানা পুলিশ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে। পরে পুলিশ  মরদেহটি নিহতের পিতা মো. নেজাবুলের কাছে হস্তান্তর করে। নিহত মো. রবিউল ইসলাম সদর উপজেলার -সূর্য নারায়ণপুর এলাকার সাতরশিয়া গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম  ফিরোজ এক ক্ষুদে বার্তায় মরদেহ হস্তান্তরের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, সীমান্ত পিলার ১৯/৭-এস এলাকা দিয়ে প্রায় ২ কিলোমিটার ভারতের অভ্যন্তরে নুরপুর এলাকায় চোরাচালানের উদ্দেশ্যে প্রবেশ করলে ৭১/নুরপুর বিএসএফের টহলদল তাকে আটক করে। পরে শারীরিকভাবে প্রহারের পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানাধীন জঙ্গীপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একই দিন দুপুর ২টায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ভোর সাড়ে ৪ টার দিকে ২০ /২২ জনের একটি দল ভারতে প্রবেশ করলে বিএসএফের ধাওয়ায় বাকিরা পালাতে সক্ষম হলেও রবি বিএসএফের হাতে আটক হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট