1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

ভারতের বিপক্ষে বাংলাদেশ দল  ওয়ানডে সিরিজ ১৪ ডিসেম্বর থেকে শুরু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৪৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক……………………………

ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

গত আগস্টে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজে না খেলা সাকিব আল হাসান দলে ফিরেছেন। এছাড়া দলে ফিরেছেন ইয়াসির আলিও।

 

জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম। ২০১৫ সালের পর দ্বিপাক্ষিক  সিরিজ খেলতে আগামী পহেলা ডিসেম্বর  প্রথমবার ঢাকায় আসবে ভারত ক্রিকেট দল।

 

ওয়ানডের সাথে এই সফরে দু’টি টেস্ট ম্যাচও খেলবে ভারত। টেস্ট সিরিজটি আইসিসি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ৪, ৭ ও ১০ ডিসেম্বর। সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। দুপুর ১২টায় শুরু হবে ওয়ানডে ম্যাচগুলো। ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। ২২ ডিসেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

 

ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরি, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান।#সূত্র: বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট