1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
শিবিরের অভিযোগ: “ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন রাজশাহী টার্ফ-এর সৌজন্যে অটিজম শিশুদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ভ্রমণ রাজশাহী অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির বাড়িঘর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় খাসপাড়ায় উচ্ছেদের কারণে বাসিন্দাদের ছাড়তে হচ্ছে চার প্রজন্মেও ঠিকানা রাজশাহীতে প্যারাকুয়েটসহ ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবীতে মানববন্ধন শ্যামনগরে ঝুুরঝুরি খালে নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা’ জলাবদ্ধতায় স্থানীয় বাসিন্দা সহ হাজার বিঘা ধাণী  জমি স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগ তানোরে জমি নিয়ে সংঘর্ষের অভিযোগ লোহার সাবলের আঘাতে দু’জন আহত, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক

ভারতের আগ্রাসন ও পুশ-ইনের প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃভারতের আগ্রাসন, সীমান্তে পুশ-ইন,সীমান্ত হত্যা সহ সমস্ত অন্যায়ের প্রতিবাদে  শিবগঞ্জে  সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  ১২ জুন বিকালে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় ঐক্যের আয়োজনে  জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর আবু জার গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে জামায়াতে-ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ  ৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, পাশাপাশি দুই রাষ্ট্রের মধ্যে যে কোন বিষয় নিয়ে সমস্যা হলে উভয় উভয় দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে ন্যায়সংগত সমাধান  করতে হবে। প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক  আইন মোতাবেক সমাধান হবে। কিন্তু ভারত সরকার কোন কিছু তোয়াক্কা না করে দীর্ঘ  দিন যাবত সীমান্ত দিয়ে পুশ ইন, সীমান্ত হত্যা,মাদক পাচার,অস্ত্র পাচার করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ধ্বংস করার  পায়তারা করছে। তিনি ভারত সরকারের প্রতি হুসিয়ারী উচ্চারণ করে বলেন বাংলাদেশের ১৮ কোটি জনতাকে সংগে নিয়ে ভারত সরকারের আগ্রাসন সহ সমস্ত। ষড়যন্ত্রের উচিত জবাব দিবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, মাত্র কয়েকদিন আগে শিবগঞ্জের মোহনবাগে নয়নী নামে এক গৃহ পরিচালিকাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যা করেছে। এ ঘটনাকে ধামাচাপা দিতে প্রভাবশালী মহল বিভিন্ন ষড়যন্ত্র করছে। এ ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।
আম চাষীদের নায্য অধিকার প্রতিষ্ঠিত করতে সকল সিন্ডিকেটের অবসান ঘটিয়ে ৪০ কেজিতে মণ ধরে বিভাগীয় প্রশাসনের সিদ্ধান্তকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
শিবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি  বাবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমীর ও শিবগঞ্জ ১আসনের সংসদ সদস্য ড. মাওলানা মোঃ কেরামত আলি জেলা শাখার এনগসিপির সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম,  জেলা শাখার এন সিপি ভারপ্রাপ্ত  আহ্বায়ক  আবু মাসুদ মাস্টার ও জেলা জামায়াতপর সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল  শিবগঞ্জ বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট