1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিএনপি একটি জনবিচ্ছিন্ন অরাজনৈতিক দল, জনগণ তাদের ভোট দেবে না -এম.পি শহীদুজ্জামান সরকার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বিএনপি একটি জনবিচ্ছিন্ন অরাজনৈতিক দল, জনগণ তাদের ভোট দেবে না —এম.পি শহীদুজ্জামান সরকার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………………………………………..

নওগাঁর ধামইরহাটে ৬নং জাহানপুর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই বিকেল সাড়ে ৪ টায় মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির কপোত অবমুক্ত করা হয়। পরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে ও সম্পাদক রায়হানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

 

প্রধান আথিতি বলেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন অরাজনৈতিক দল, দেশের জনগণ তাদের ভোট দেবেনা, জন্য তারা বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ওউপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক খাজা মঈন উদ্দিন, জাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লুইছার রহমান, সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৭ টায় নতুন কমিটি গঠনের লক্ষে সম্মেলনের ২য় অধিবেশন শুরু হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট