1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল - সরেরহাট দাখিল মাদ্রাসা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা

  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ এবারের এসএসসি ও সমমানের ফলাফলে রাজশাহীর বাঘায় ৩ বোর্ডের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গত সোমবার (১০ জুলাই )ফল প্রকাশের পর দেখা যায়, জেনারেল, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে থাকা বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়, বাউসা ভোকেশনাল ইনস্টিটিউট ও সরেরহাট দাখিল মাদ্রাসার কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। শতভাগ ফেল করা ৩ প্রতিষ্ঠান হলো – বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে (জেনারেল): ৬ জন পরীক্ষা দিয়ে সবাই ফেল করেছে ।

প্রধান শিক্ষক আকরাম হোসেন জানান, গত বছর ৪ জনের মধ্যে ৩ জন পাশ করেছিল। এবারই প্রথম এমন বিপর্যয়। তার বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ৬ জন। বাউসা ভোকেশনাল ইনস্টিটিউট (কারিগরি) এ ৪১ জন পরীক্ষা দিয়ে কেহই পাশ করেনি। প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন ২০ জন। সুপারিনটেন্ট রেজাউল করিমের মুঠোফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। সরেরহাট দাখিল মাদ্রাসা ( মাদ্রাসা) থেকে ১৪ জন পরীক্ষা দিয়ে ১৪ জনই ফেল করেছে । প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছে ১৪ জন। সুপার ইউনুস আলী জানান, গত বছর ২৩ জনের মধ্যে ৭ জন পাশ করেছিল। অকৃতকার্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাতা পূনরমূল্যায়ের আবেদনের কথা জানানো হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৩ বোর্ডের অধীনে বাঘার ৬৭টি প্রতিষ্ঠান থেকে ২৮৬৭ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৪১৫ জন। পাশের হার ৪৯.৩৫%। জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর জানান, জেনারেল ৪৯টি স্কুলে পাশের হার ৫৯.৬৭%, জিপিএ ফাইভ পেয়েছে ৪৯ জন।পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮৬২ জন। পাশ করেছে ১১১১ জন। কারিগরিতে ৯টি প্রতিষ্ঠানে পাশের হার ২৭.৬৬%, পরীক্ষার্থী ছিল ৭৫২ জন। পাশ করেছে ২০৮ জন , জিপিএ ফাইভ পেয়েছে ১৩ জন এবং মাদ্রাসায় ৯টি প্রতিষ্ঠানে পাশের হার ৩৭.৯৪%। পরীক্ষার্থী ছিল ২৫৩ জন। পাশ করেছে ৯৬ জন। জিপিএ ফাইভ পেয়েছে ৫ জন।

এ বিষয়ে ইউএনও জান্নাতুল ফেরদৌস বলেন, “ফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্টদের নিয়ে বসা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট