1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু রাসিক কর্মচারী গিয়াসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রশাসক ভোলায় অনুমোদনহীন অটোরিকশার দাপট: তীব্র যানজট ও দুর্ঘটনায় নাকাল জনজীবন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় গাঁজা সেবনের অপরাধে বাউসা ইউনিয়ন ছাত্রলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক লিখন ইসলামকে (২৮) ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ইয়াবা সেবনের অপরাধে ফয়সাল নামে আরেক যুবককে ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাউসা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক ফকিরের আস্তানা থেকে গাঁজা সেবনকালে লিখনকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তকী ফয়সাল তালুকদার এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত লিখন ইসলাম বাউসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও অমরপুর গ্রামের ইয়াজুল ফকিরের ছেলে।

পুলিশ জানায়, তথ্য যাচাই করে তার রাজনৈতিক পদবী নিশ্চিত করা হয়েছে। লিখন ২০২২ সালে স্থানীয় একটি বিএম কলেজ থেকে এইচএসসি (বিএম) পাস করেছেন। তিনি বিবাহিত এবং তার সাড়ে তিন বছরের একটি সন্তান রয়েছে। তবে তার দাবি, তিনি সাবেক সাধারণ সম্পাদক।

এদিকে বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

অন্যদিকে, পৃথক অভিযানে ইয়াবা সেবনের অপরাধে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামের ফয়সাল নামে আরেক যুবককে ৪ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তকী ফয়সাল তালুকদার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে দণ্ডপ্রাপ্তদের রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট