1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি । গত মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি তার মেয়ের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন এবং চলাফেরা করতে পারছেন না।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ি ফেরার পথে ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন । পরিবারের সদস্যরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে শারীরিক অবস্থার কারণে তিনি বিছানায় রয়েছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি বাজু বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে জানানো এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট