1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলার বারখাদিয়া বাজার থেকে নিশ্চিন্তপুর-আমোদপুর সড়কের বেহাল দশার কারণে ভ্যান উল্টে এক ভ্যান চালক নিহত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আশ্বাব আলী(৫০)। তিনি বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিন্তপুর মধ্যপাড়ার বাসিন্দা। তার পিতার নাম ইনছার আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, বারখাদিয়া বাজার থেকে নিশ্চিন্তপুর-আমোদপুর সড়কের প্রবেশমুখে একটি উঁচু ব্রিজ রয়েছে। ব্রিজের দুই পাশের রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। শনিবার দুপুরে আমোদপুর গ্ৰামের কুদ্দুস নামের একজনের আম বোঝাই ভ্যান গাড়ি ব্রিজে উঠার সময় পেছন থেকে ঠেলে দিতে যান আশ্বাব আলী। এসময় ভ্যানটি উল্টে গিয়ে আম ভর্তি কার্টুনসহ তার বুকের উপর পড়ে। স্থানীয়রা কার্টুন ও ভ্যান সরিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে খবর পেয়ে বাঘা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। স্থানীয়রা জানান, এই সড়কটি বাঘা ও চারঘাটের কৃষকদের আম পরিবহনের প্রধান রুট। কিন্তু ব্রিজের দুই পাশের ভাঙা অংশের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। কৃষক ও যানবাহন চালকরা চরম ভোগান্তিতে আছেন। দুর্ঘটনার পর এলাকাবাসী বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা ও ব্রিজের প্রবেশমুখ মেরামতের দাবি জানিয়েছেন।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করায় অপমৃত্যু মামলা দায়ের করে নিহতদের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট