1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় প্রকৃতি ও বড়াল নদী রক্ষায় আলোচনা সভা: পুনঃখনন ও দখলমুক্তির আশ্বাস এমপি চাঁদের - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ জলবায়ু পরিবর্তনে ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়নের দাবি ড. সাইমুম পারভেজের রাসিক প্রশাসকের সঙ্গে মীরের চক জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কর্মকাণ্ডে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ আধুনিক রোবোটিক্সে আন্তর্জাতিক স্বীকৃতি পেল রুয়েট: ‘রাইকন-২০২৬’-এ বেস্ট পেপার অ্যাওয়ার্ড শিবপুর পুটিয়া ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে: এমপি মনজুর এলাহী ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে এমপিও জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ বাঘায় প্রকৃতি ও বড়াল নদী রক্ষায় আলোচনা সভা: পুনঃখনন ও দখলমুক্তির আশ্বাস এমপি চাঁদের বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থাকবে রাসিক: ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনীতে রাসিক প্রশাসক

বাঘায় প্রকৃতি ও বড়াল নদী রক্ষায় আলোচনা সভা: পুনঃখনন ও দখলমুক্তির আশ্বাস এমপি চাঁদের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি | বাঘা (রাজশাহী): রাজশাহীর বাঘায় প্রকৃতি, পরিবেশ ও ঐতিহাসিক বড়াল নদী রক্ষায় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা পৌর শাখা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, “চলমান খাল খনন কর্মসূচির পাশাপাশি বড়াল নদী পুনঃখননে ৪২৮ কোটি টাকার একটি বড় প্রকল্প বাস্তবায়নের কাজ শিগগিরই শুরু হবে।” বড়াল নদীকে বাঁচাতে নদীর ক্ষতির কারণগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অবাধ পুকুর খনন ও গাছ কাটা বন্ধের আহ্বান জানিয়ে সংসদ সদস্য আরও বলেন, “নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় যেকোনো মূল্যে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন ও বাপা নেতৃবৃন্দকে সর্বাত্মক সহায়তার নিশ্চয়তা দিচ্ছি।”

বড়াল নদীর অতীত ও বর্তমান সংকট

আলোচনা সভায় বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, একসময় বড়াল নদী ছিল বাঘার প্রাণকেন্দ্র বা ‘ফুসফুস’। ঐতিহ্যবাহী আড়ানী বাজার সংলগ্ন এই নদীকে কেন্দ্র করে রমরমা ব্যবসা-বাণিজ্য চলতো, নদীতে ধরা পড়তো জাতীয় মাছ ইলিশ এবং এর পানি দিয়ে কৃষিকাজ পরিচালনা হতো। অথচ পলিথিন ফেলানো, বর্জ্য দূষণ ও অবৈধ দখলের কারণে সেই নদী আজ প্রায় মৃত।

বক্তারা আরও জানান, পদ্মার তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নির্বিচারে বৃক্ষনিধনের ফলে নদীভাঙন তীব্র হচ্ছে, যা স্থানীয় জলবায়ু, ফসল ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। এ বিষয়ে তারা স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Open photo

উপস্থিত নেতৃবৃন্দ

বাঘা পৌর বাপার সাধারণ সম্পাদক অপূর্ব সাহার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন:

  • স্বাগত বক্তব্য: ড. আব্দুস সালাম লাভলু (সভাপতি, বাপা উপজেলা কমিটি)

  • মূল দাবি উপস্থাপন: মিজানুর রহমান (সাধারণ সম্পাদক, বাপা কেন্দ্রীয় কমিটি)

  • অন্যান্য বক্তা: বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, শিক্ষক বাবুল ইসলাম, মাওলানা সাজেদুর রহমান, সেলিনা আক্তার শাপলা, বাপা বাঘা পৌর শাখার সভাপতি বেনজির আহমেদ বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম ও সদস্য রানু আরা খাতুন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার বলেন, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর যৌথ সহযোগিতায় প্রকৃতি ও বড়াল নদী রক্ষায় দ্রুত কার্যকর স্থানীয় পদক্ষেপ নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট