1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ধানের শীষ জনপ্রিয়তার প্রতীক হিসেবে জনস্রোতে পরিণত  - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

বাঘায় ধানের শীষ জনপ্রিয়তার প্রতীক হিসেবে জনস্রোতে পরিণত 

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহী বাঘার মনিগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(০৭-০২-২০২৬) দিনব্যাপি গণসংযোগ শেষে বিকেলে প্রচার মিছিলটি মনিগ্রাম বাজার থেকে শুরু হয়ে গ্রামীণ ব্যাংক- বাজারের পূর্ব মাথা প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। ভোটারদের মন জয়ে প্রার্থী-সমর্থকদের তৎপরতা এবং জমে ওঠা প্রচারণার চিত্র তুলে ধরে নির্বাচনী প্রচার মিছিলটি সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার প্রতীক হিসেবে জনস্রোতে পরিনত হয়। দলীয় কর্মী ও সমর্থকদের সম্মিলিত উপস্থিতি নির্বাচনী প্রচারণার জনস্রোত এলাকায় উৎসবমুখর করে তোলে।

মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়াল ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুলের নের্তৃত্বে অনুষ্ঠিত প্রচার মিছিলে সহযোগী হিসেবে ভূমিকা রাখেন সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান কালু,সাবেক সভাপতি রফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, আলহাজ্ব আব্দুল বারী মুক্তা, ব্যারিস্টার সামসুজ্জোহা,সাবেক ছাত্র নেতাদল মজিবর রহমান জুয়েল। উপস্থিত ছিলেন- ইউনিয়নটির প্রত্যেক ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট