1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগেরহাট বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু, শিশু শ্রমিকসহ আহত-২ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

বাগেরহাট বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু, শিশু শ্রমিকসহ আহত-২

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  বাগেরহাট প্রতিনিধি…………………….

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির মাল (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ ব্রীজ সংলগ্ন সরকারি নার্সিং কলেজের নবনির্বিত ভবনে বিদ্যুৎস্পৃষ্ট এ শ্রমিকের মৃত্যু হয়। নিহত সাব্বির মাল বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের হরতোকী গ্রামের সেলিম মালের ছেলে।

এ সময় মোড়েলগঞ্জ উপজেলার হরতোকী গ্রামের শিশু শ্রমিক নবীন(১৫) এবং গুলিশাখালী গ্রামের আরমান(২২) আহত হয় । আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সাব্বিরসহ কয়েকজন শ্রমিক রড সেটিংয়ের কাজ করছিল। এ সময় একটি পিলারের খাচা শ্রমিকরা বহন করে নেওয়ার সময় তারের সাথে স্পর্শ হলেই সাব্বির, নবীন ও আরমান বিদ্যুতায়িত হয়ে নীচে পড়ে যায়। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে বাগেরহাট হাসপাতালে নেওয়ার পথে সাব্বিরের মৃত্যু হয়। নবীন ও আরমানকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার জন্য প্রেরন করা হয়।

এ বিষয়ে সরকারি নার্সিং কলেজের নবনির্বিত ভবনের দায়িত্ব পালনকারী হাবিবুর রহমান জানান, আমি জুম্মার নামাজ শেষ করে রুমে ছিলাম। এ সময় ম্যানেজার আমাকে ফোন দিয়ে শ্রমিকদের বিদ্যুতায়িত হওয়ার খবর জানায়। আমি দ্রত হাসপাতালে এসে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারি এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। বাকি দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট