1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু বাগমারায় চাঁদা দাবির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৩ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা

বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় ‘বাগমারা প্রেসক্লাব’ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ বুধবার উপজেলার ভবানীগঞ্জ বাজারে অবস্থিত বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতি হিসেবে ছিলেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী মনছুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা আইসিটি বিষয়ক কর্মকর্তা তাজরুল ইসলাম সহ প্রমূখ।

মাহফিলে বাগমারা প্রেসক্লাবের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতার শেষে উপস্থিত সবাই মিলিতভাবে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট