1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় আ’লীগের উদ্যোগে বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাগমারায় আ’লীগের উদ্যোগে বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি……………………………………………………………….

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সাথেই আছে। জনগণের নিরাপত্তা প্রদান করাই আগে। দেশে বিএনপি যে ভাবে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনা ঘটাচ্ছে তা কঠোর হস্তে দমন করা হবে।

 

তিনি বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড দেশের মানুষকে বিপদে ফেলছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। এখানে সন্ত্রাসীদের কোন ঠাঁই নেই। আওয়ামী লীগ সন্ত্রাসীর রাজনীতি মেনে নেবে না। সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। বিএনপি-জামায়াত যেখানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে সেখানেই প্রতিহত করতে হবে।

 

রবিবার বিকেলে বাগমারা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে এসব কথা বলেন তিনি। সেই সাথে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে নৌকার বিজয়ে কাজ করার আহবান জানান।

 

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল-মামুন প্রামানিক, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু। উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ সরকার, জাহাঙ্গীর আলম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, সদস্য বকুল খরাদী, হাবিবুর রহমান মটর, লোকমান আলী, মিজানুর রহমান, জাহেদুর রহিম মিঠু, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, দ্বীপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, সাবেক জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষকলীগের সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সান্টু প্রমুখ।

 

উক্ত প্রতিবাদ সভায় উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট