1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাকেরগঞ্জে চরাদি ইউনিয়নের উপনির্বাচনের তফসিল ঘোষণা - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিউল ইসলাম মিঠুনের উদ্যোগে মিলাদ ও দোয়া কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গাজীপুর পিবিআই এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির কাছে ঘুষ ও মিথ্যা রিপোর্টের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা সোহেল শেখকে গুলি, মোটরসাইকেল ছিনতাই পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ

বাকেরগঞ্জে চরাদি ইউনিয়নের উপনির্বাচনের তফসিল ঘোষণা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই ৫ জুলাই, আপিল ৬-৮ জুলাই, নিষ্পত্তি ৯ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই ও নির্বাচন ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। উল্লেখ্য গত কয়েক মাস আগে চরাদি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম স্বেচ্ছায় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলে পদ শুন্য বলে ঘোষণা করে নির্বাচন কমিশন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট