1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে "বিতর্কে মানবাধিকার" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
৬ মাসের ইরানযুদ্ধে কে কতটা ক্ষতিগ্রস্ত, শুরু থেকে অচলাবস্থা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দন বাঘায় সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু: দায়ভার এড়াতে জননী ক্লিনিকের রেফার্ড , ভিডিও করতে সাংবাদিককে বাধা নেপাল ও তিব্বতে ভয়াবহ হিমবাহ ধসে আকস্মিক বন্যা: ৮০০ বিদেশীসহ নিখোঁজ ১৫০০, নিহত বেড়ে ১৬৫ শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়ন: রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ ডিজি’র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে প্রাণিসম্পদ দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর ‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর  মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার  আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে “বিতর্কে মানবাধিকার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজমুজ সাকিব, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে…………………….

বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে ‘সংবর্ধনা ও বিতর্কে মানবাধিকার’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সোমবার (১ লা আগষ্ট) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও মানবাধিকারকর্মী ওয়াল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর (এডভোকেসি জাস্টিস ফর চিল্ড্রেন) নিশাত সুলতানা।

 

আরো উপস্থিত ছিলেন বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক তানভীর কায়ছার ও মডারেটর ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন।

 

উক্ত অনুষ্ঠানে নিশাত সুলতানা বলেন, শিশুরা চাইলে অনেক কিছু করতে পারেন। তাদেরকে যদি সেরকম সুযোগ দেওয়া হয় তাহলে চাইলেই তারা একটি রাষ্ট্র পরিচালনা করতে পারেন। এজন্য সঠিক গাইডলাই এবং  সেই পরিবেশ তৈরি করে দিতে হবে, যাতে তারা তাদের মেধার বিকাশ ঘটাতে পারে সঠিক ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসলে তাদের দ্বারা অনেক কিছুই সম্ভব এসময় তিনি মানবাধিকার নিয়ে বিতার্কিকদের করনীয় সম্পর্কেও আলোকপাত করেন।

 

অনুষ্ঠানে প্রথম বারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্য হতে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া প্রজ্ঞা পারমিতা বোস-কে (বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র সাবেক সহ সভাপতি) সংবর্ধনা প্রদান করা হয়।

 

উল্লেখ্য এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি রফিকুল ইসলাম ইয়ামিন,  সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আশিক ও সহ-সভাপতি (প্রশাসন) মোঃ সাব্বির হোসেন এবং বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ এবং উক্ত প্রোগ্রামে সঞ্চালনা করেন বিইউডিএস এর প্রচার সম্পাদক মাসুম মাহমুদ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট