1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বরিশালে বাকেরগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্খিত দূর্ঘটনা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

বরিশালে বাকেরগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্খিত দূর্ঘটনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি…………………………………………………

 

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের উত্তর বাগদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে অবস্থিত। এটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০২ সালে বিদ্যালয়টি এলজিইডি নির্মাণ করে। বিদ্যালয়টির যোগাযোগ ব্যাবস্থা অত্যন্ত সুগম হওয়ায় এটি ভোটার কেন্দ্র, উপবৃত্তি বিতরণ কেন্দ্র এবং বিভিন্ন দূর্যোগের আশ্রয় কেন্দ্র এবং সেবা প্রদানের কেন্দ্র হিসবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে বিদ্যালয়ের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। ছাঁদের পলেস্তারা খসে খসে পড়ছে। ছাঁদের ভীমে ভয়াবহ অবস্থা। প্রায় সময় পলেস্তারা খসে শ্রেণিকক্ষ নোংরা হচ্ছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মাথায় পড়ছে। বৃষ্টির সময় ছাঁদের চুয়ানো পানিতে শ্রেণিকক্ষে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে শ্রেণি কক্ষে পাঠদান ব্যহত হচ্ছে।

 

বিদ্যালয়ের কয়েকবার ভবনের ক্ষতিগ্রস্থ অংশের ছবি তুলে উপজেলা শিক্ষা অফিস এবং এলজি ইডি অফিসে জমা দিলেও আজও ভবনের সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণের কোন পরিকল্পনা মন্ত্রণালয় নিয়েছে কিনা তা জানা যায়নি। এভাবে আর কিছদিন চলতে থাকলে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের মনে ভয় আর আতঙ্ক নিয়ে পাঠদান কার্যক্রম চলছে।

 

এমতাবস্থায়,বিদ্যালয়ের ছাত-ছাত্রীদের আভিভাবক এবং স্থানীয়রা এ বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে শিক্ষক ও শিক্ষার্থদের আতংক কমাতে শিক্ষামন্ত্রণালয় বিশেষ পদক্ষেভ গ্রহণ করবেন বলে সবাই মনে করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট