1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

বরিশালের বেতাগীতে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ীতে হামলা-ভাংচুর, আহত-৩

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বেতাগী উপজেলার দেশান্তরকাঠী গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর চালিয়ে ৩ জনকে গুরুতর জখম ও ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটপট করা হয়েছে। সোমবার (২৪ জুন) বেলা ১ টার দিকে বেতাগী উপজেলার দেশান্তরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নূর মোহাম্মাদ খন্দকার (৬০), তার স্ত্রী শহরবানু (৫৫) ও কণ্যা ঝুমুর আক্তার (২৪)। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই নূর মোহাম্মদের খন্দকারের সাথে তার ভাই খলিল খন্দকার ও তার বোনেরা পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি বন্টন নিয়ে ঝগড়াঝাটি করে আসছিল। সেই সূত্রের জের ধরে সোমবার বেলা ১টার দিকে খলিল খন্দকার ও তার ভাগ্নে সুমন শিকদার, মাইনুল সিকদার, ভাইপো মনির খন্দকার, সাহিদা বেগম, আমেনা বেগম ও কলি বেগম সহ প্রায় ১০-১২ জন লাঠিসোটা ও দা-ছেনা নিয়ে নূর মোহাম্মদ খন্দকারের বসতবাড়িতে প্রবেশ করে হামলা ও ভাংচুর চালায়। তারা গৃহকর্তাসহ ৩ জনকে কুপিয়ে গুরুতর আহত করে।হামলাকারীর এ সময় বসতবাড়িতে রক্ষিত নগর দেড় লক্ষ টাকা ও দুই লক্ষ টাকা মূল্যের একটি গাভি গরু নিয়ে যায়।

আহত নূর মোহাম্মাদ খন্দকারের কন্যা শিরিন আক্তার সাংবাদিকদের নিকট অভিযোগ করেন, হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে হামলাকারীরা তার বাবা-মা ও ছোট বোনকে মারধর করে গুরুতর আহত করেছে। এমনকি তাদের ব্যবহৃত ৫-৬ টি মোবাইল ফোন ভেঙ্গে ফেলেছে। ইতিপূর্বে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

থানা পুলিশের যোগসাজশে হামলাকারীর এ ঘটনা ঘটিয়েছে বলেও তিনি অভিযোগ করেন। বেতাগী থানা অফিসার ইনচার্জ জানান, তিনি হামলার বিষয় কিছুই জানেন না। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট