1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছেন অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে: চট্টগ্রামে যুবলীগ নেতা বাবর - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছেন অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে: চট্টগ্রামে যুবলীগ নেতা বাবর

  • প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃরোকন উদ্দিন জয়, চট্টগ্রাম থেকে…………………………..

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের সপ্তমী পূজায় নন্দনকানন পূজা উদযাপন পরিষদ রথের পুকুর পাড় বালক সাধু আশ্রমে রাত ৮ টায় পূজা পরিদর্শন করেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

 

এসময় তিনি বলেন,যুগ যুগ ধরে চিরায়ত বাংলা সর্বজনীন বোধে অসাম্প্রদায়িক চেতনার পীঠস্থান। ধর্মীয় ভেদ বুদ্ধিতে এই দেশ স্বাধীন হয়নি। বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছেন অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে। যার ধারাবাহিক রক্ষা করে যাচ্ছে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা। তার পরশে বাংলাদেশ এখন সুসজ্জিত একটি দেশ। ধর্মীয় ভাবধারায় যার যার ধর্ম সেই নির্বিঘ্নে পালন করে যাচ্ছে শেখ হাসিনার বদৌলতে।

 

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী অরুণ কান্তি দাস(কানু), সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, এ এম কুতুবউদ্দিন চৌধুরী, রথের পুকুর পাড় বালক সাধু আশ্রমের সভাপতি শ্রী সুমন মজুমদার, সাধারণ সম্পাদক শ্রী মিনাল কান্তি দত্ত, আশীষ চক্রবর্তী বাচ্চু, শ্রী সুব্রত দত্ত বাবু, শ্রী রৌদ্রেন দে চৌধুরী বাবুন, শ্রী বাবু চক্রবর্তী, শ্রী তপন চক্রবর্তী (জুনু), শ্রী অনিক চক্রবর্তী জিতু, রাহুল দাস সহ অন্যন্যা নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট