1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব ও প্রবীণ শিক্ষক আলহাজ্ব আবু সাঈদ মাস্টার (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হড়গ্রামস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুমার নামাজ শেষে নগরীর হড়গ্রাম গোরস্থানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং সেখানেই তাঁকে দাফন করা হয়।

মরহুম আবু সাঈদ মাস্টার দীর্ঘ শিক্ষাজীবনে রাজশাহী মহানগরীর কোর্ট বাজার জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত সুনামের সাথে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষে তিনি রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর গ্রহণ করেন।

তিনি হড়গ্রাম চারখুটার মোড় এলাকার মরহুম আব্দুল বারী মুন্সির ছেলে এবং আট ভাইয়ের মধ্যে ছিলেন সপ্তম।

ব্যক্তিজীবনে তিনি দৈনিক সানশাইন-এর স্টাফ রিপোর্টার ও পবা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবীরের মামা এবং দৈনিক আমার দেশ-এর রাজশাহী ব্যুরো প্রধান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সহসভাপতি ও মানবাধিকার কর্মী মঈন উদ্দিনের আপন চাচা।

শিক্ষাবিদ আবু সাঈদ মাস্টারের মৃত্যুতে তাঁর পরিবার, সাবেক সহকর্মী, শিক্ষার্থী ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট