1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রধানমন্ত্রী বগুড়াবাসীকে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার  ও জয় স্মার্ট ডি-সেট সেন্টার উপহার দিচ্ছেন  : পলক - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত হরিপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, মাঠে উপস্থিত এডভোকেট সেলিম রেজা মাসুম রানীশংকৈলে ১৩৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন: বিশ্ব বাস্তবতায় সভাপতির ঘোষিত ৬ অগ্রাধিকার ও বাস্তবায়নের চ্যালেঞ্জ রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পদ্মা নদীতে নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে কুপিয়ে জখম, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার

প্রধানমন্ত্রী বগুড়াবাসীকে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার  ও জয় স্মার্ট ডি-সেট সেন্টার উপহার দিচ্ছেন  : পলক

  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক : ডাক ও টেলিযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়াবাসীকে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার  ও জয় স্মার্ট ডি-সেট সেন্টার উপহার দিবেন।

আজ শনিবার  বিকাল ৫টায়  দুুটি প্রতিষ্ঠানের জন্য জায়গা পরিদর্শনকালে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী পলক  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতে  “উন্নয়ন দৃশ্যমান, বাড়বে আরো কর্মসংস্থান”। এই লক্ষ্য নিয়ে তিনি বগুড়ায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, হাই টেক পার্ক  ও বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বগুড়ার জন্য আরো দুটি অনন্য সাধারণ  উপহার দিবেন, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার  এবং জয় ডি-সেট সেন্টার । এই দুটি শেখ কামাল আইটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে বগুড়ায় হাজার হাজার হাজার তরুণ, তরুণীর কর্মসংস্থান হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শত কোটি টাকা ব্যয়ে তরুণ-তরুনীদের কর্মসংস্থানের ঠিকানা শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড  ইনকিউবেশন সেন্টার আগামী একনেক বৈঠকে অনুমোদন হবে এবং    জয় স্মার্ট ডি ট্রেনিং সেন্টারের কাজ শুরু হবে।

আগামী ৬ মাসের মধ্যে জয় স্মার্ট  ডি ট্রেনিং সেন্টার নির্মাণ কাজ শুরু হবে বলে আশা ব্যক্ত করেছেন। আগামী বছরের মধ্যে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার   নির্মাণ শুরু হবে। সেখানে বগুড়ার তরুণ-তরুণীদের কর্মসংস্থান হবে।

এ সময় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন উপস্থিত ছিলেন।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট