1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশা উপজেলা সমন্বয় সভায় উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা সভা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি পুলিশ কার্যালয় ঘেরাও: চাঁপাইনবাবগঞ্জের সেই ছাত্রদল নেতাকে কেন্দ্রীয় শোকজ পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০৬ পিস ডেঙ্গু কিট হস্তান্তর মির্জাপুরে শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, সংঘর্ষ-আগুন আত্রাইয়ের ৮ জলাশয়ে ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত, মৎস্য সম্পদ বৃদ্ধির উদ্দ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা: পরিসংখ্যান, কারণ ও পুলিশ সুপারের জরুরি আহ্বান রাজশাহীতে বিএসটিআই’র অভিযান: অনুমোদনহীন পানি উৎপাদনে ১০ হাজার টাকা জরিমানা বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ

পোরশা উপজেলা সমন্বয় সভায় উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
#  মোঃ শহিদুল ইসলাম, পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি পোরশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডি এম রাসেদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেনসহ পোরশা উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে সভার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সভায় উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, অর্জন, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।
এ সময় সরকারি সেবার মান বৃদ্ধি, জনভোগান্তি হ্রাস এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সকল দপ্তরের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা চলাকালীন এক হৃদয়বিদারক ঘটনা উপস্থিত সবাইকে গভীরভাবে মর্মাহত করে। পোরশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার জ্যেষ্ঠ কন্যা, নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী, গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একজন মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে সভায় গভীর শোক প্রকাশ করা হয়। পরে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়। উপস্থিত কর্মকর্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম বলেন, এমন অপূরণীয় ক্ষতি শুধু একটি পরিবারের নয়, পুরো প্রশাসনিক পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। উপজেলা প্রশাসন সবসময় শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবে এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করছে।
সভা শেষে উপস্থিত সকল কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
নিয়মিত এই মাসিক সমন্বয় সভায় প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে পোরশা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট