1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে এগিয়ে যাওয়ার আহ্বান আরএমপি'র পুলিশ কমিশনারের - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে এগিয়ে যাওয়ার আহ্বান আরএমপি’র পুলিশ কমিশনারের

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা আজ শনিবার সকাল ১০টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় আরএমপির বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত ও ব্যক্তিগত কল্যাণ সংক্রান্ত নানা প্রস্তাব ও সমস্যার কথা উত্থাপন করেন। পুলিশ কমিশনার অত্যন্ত মনোযোগের সঙ্গে সব প্রস্তাব শুনে সংশ্লিষ্ট বিভাগকে তা গুরুত্ব সহকারে পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পুলিশ সদস্যদের উচিত সর্বদা শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধ বজায় রেখে পেশাগত দায়িত্ব পালন করা। দায়িত্বে অবহেলা কিংবা অসদাচরণ কখনোই বরদাস্ত করা হবে না।” এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা ও পেশাগত শালীনতা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনাও প্রদান করেন।Open photo

সভা শেষে আরএমপি থেকে সদ্য অবসর গ্রহণকারী পুলিশ ও নন-পুলিশ সদস্যদের জন্য একটি বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সহকারী পুলিশ কমিশনার মো: বেলায়েত হোসেন, স্টেনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর মো: নূরুল ইসলাম মল্লিক, কনস্টেবল মো: আ: সালাম এবং পরিচ্ছন্নতাকর্মী শ্রী মিলন চন্দ্র জামাদারকে বিদায়ী শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। তাঁদের পেশাগত অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান পুলিশ কমিশনার।Open photo

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম)  নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; এছাড়াও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সিভিল স্টাফবৃন্দ। আরএমপি’র এ ধরনের কল্যাণ সভা নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে, যা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট