1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুলিশী বাধায় খুলনার রুপসায় চরমোনাই পীর সাহেবের মাহফিল বন্ধ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
৬ মাসের ইরানযুদ্ধে কে কতটা ক্ষতিগ্রস্ত, শুরু থেকে অচলাবস্থা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দন বাঘায় সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু: দায়ভার এড়াতে জননী ক্লিনিকের রেফার্ড , ভিডিও করতে সাংবাদিককে বাধা নেপাল ও তিব্বতে ভয়াবহ হিমবাহ ধসে আকস্মিক বন্যা: ৮০০ বিদেশীসহ নিখোঁজ ১৫০০, নিহত বেড়ে ১৬৫ শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়ন: রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ ডিজি’র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে প্রাণিসম্পদ দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর ‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর  মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার  আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

পুলিশী বাধায় খুলনার রুপসায় চরমোনাই পীর সাহেবের মাহফিল বন্ধ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধি………………………………………

এবার খুলনার রুপসায় পুলিশী বাধায় বন্ধ হয়ে গেল চরমোনাই পীর সাহেবের মাহফিল। মাহফিলটি বন্ধ হয়ে যাওয়ায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষিত এই মাহফিল বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদ করেছেন এলাকার অনেক মানুষই। তারা মনে করেন ধর্মীয় জলসা বন্ধ করে দেওয়া এটা ধর্ম প্রচারে বাধা দেওয়ার শামিল। ধর্মীয় মাহফিল বন্ধ হওয়া এটা কোনভাবেই সরকার বা প্রশাসনের কাছে কাম্য হতে পারে না।

মাহফিল বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। আজ ৩১অক্টোবর মঙ্গলবার খুলনার রুপসা উপজেলার জোয়ার-বাধাল মৈশাঘূনী কারিমিয়া কওমি মাদরাসা কর্তক আয়োজিত দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিনের প্রধান অতিথি চরমোনাই পীর সাহেব মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এর মাহফিল স্থানীয় পুলিশ প্রশাসন কর্তৃক বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।

বিবৃতিতে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ বলেন, পূর্ব নির্ধারিত একটা ইসলামী মাহফিল পুলিশ প্রশাসন এর নগ্ন হস্তক্ষেপে বন্ধ হয়ে যাবে তা কখনো মেনে নেয়া যায় না। মাহফিল বন্ধ হওয়ায় এলাকার সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরাও মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে।

বিবৃতি দাতারা হলেন,  ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা মোহাঃ আব্দুল্লাহ ইমরান, জেলা সহ সভাপতি মাওলানা মো: শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা মোঃ মুজিবুর রহমান , আলহাজ্জ শেখ জামিল আহমাদ জেলার সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালিব, আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, মুফতি আব্দুল জব্বার আজমি, মাওলানা মোহাঃ আব্দুস সাত্তার, হাফেজ মাওলানা মুফতি মোঃ আশরাফুল ইসলাম, মোহাঃ মুহিব্বুল্লাহ, মাওলানা মোহাঃ আসাদুল্লাহ হামিদী, মোহাঃ জাহিদ হাসান, মোঃ আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম, হায়দার আলী, শেখ মোঃ ওলিয়ার রহমান, ক্বারী মোঃ জামাল হোসেন, শেখ ইউসুফ আলী, শেখ রওশন আলী, মোঃ শফিকুল ইসলাম দাকোপ, আলহাজ্ব মোহাঃ শফিকুল ইসলাম ডুমুরিয়া, ডাঃ মোঃ রাকিব হাসান, মাওঃ মাহবুবুল আলম মাওলানা হারুন অর রশিদ, এইস এম এনামুল হাসান ,মোঃ তরিকুল ইসলাম দবীর, – মাওঃ আবু সাঈদ, আলহাজ্ব কারী মোঃ আঃ রহমান, আকিছুর রহমান, আশরাফ আলী, হাফেজ কারিমুল ইসলাম, মোহাঃ শামীম হোসেন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট