1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: নতুন ভবন নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা শিবগঞ্জে ১১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা রহমান চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতায় গুরুত্ব দিচ্ছেন নওগাঁ পত্নীতলার আরএমও ডা. নাঈম দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’ প্রভাতী ও গোধূলি, থাকছে ঈশ্বরদী জংশনে স্টপেজ টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে ৪ সংবাদকর্মীকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ, তীব্র প্রতিবাদ খুলনায় র‍্যাব-৬ এর পৃথক অভিযান: ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩

  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন লালপুর-নাটোর: পাবনার ঈশ্বরদী থানা এলাকা হইতে নাটোর জেলার লালপুর থানা এলাকায় ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ (একশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল ,মাদক বিক্রয়লব্ধ নগদ ১০৭৫৭/=( দশ হাজার সাতশত সাতান্ন) টাকা, মাদকবিক্রয়ে যোগাযোগ রক্ষায় ব্যবহৃত ০২(দুই)টি এ্যন্ড্রয়েড মোবাইল ফোনসহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী নাটোরের লালপুর থানা কর্তৃক আটক।

থানা সূত্রে জানা যায়, নাটোরের লালপুর থানার এসআই (নিরস্ত্র) এস এম গোলাম মোর্শেদ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ইং ০৯/০৮/২০২৬ তারিখ দিবাগত রাত অর্থাৎ ১০/০৮/২০২৬ রাত্রী ০৩.৫৫ ঘটিকার সময় লালপুর থানাধীন মোহরকয়া (কয়লার ডহর) নামক স্থানে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী১।রবিন (২৩), পিতা-খাইরুল ইসলাম, মাতা- আনোয়ারা বেগম, সাং-শেরশাহ রোড, ঈশ্বরদী পৌরসভা, ০৭ নং ওয়ার্ড,২। মোঃ আকরামুজ্জামান @ মামুন (৩৪), পিতা মনিরুজ্জামান, মাতা-মর্জিনা বেগম, সাং-ফতে মোহাম্মদপুর কলেজ রোড, উভয় থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা, ৩।মেহেদী হাসান @ রনি (৩০), পিতা- সাহাবুল ইসলাম, মাতা-জোসনা খাতুন, সাং-মোহরকয়া ভাঙ্গাপাড়া, থানা-লালপুর, জেলা-নাটোর গণকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল , মাদক বিক্রয়লব্ধ নগদ ১০,০০০/=( দশ হাজার সাতশত সাতান্ন) টাকা, মাদক বিক্রয়ের যোগাযোগ রক্ষা কাজে ব্যবহৃত ০২(দুই) টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ধৃত আসামিগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।আসামিদেরকে অদ্য ইং ১০/০৮/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট