1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

পশ্চিম রেলের কানুনগো মহসিনের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো: জুবাইর আলী……………….

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল এর প্রধান ভূ-সম্পত্তি দপ্তরের কানুনগো মহসিন আলী’র বিরুদ্ধে রেলের সরকারি সম্পত্তি অবৈধ লিজসহ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

 

অভিযোগ সুত্রে জানা যায়, কানুনগো মহসিন ও তার একজন সহকারী মিলে রেলের জায়গা বরাদ্দের নামে মোটা অংকের উৎকোচ গ্রহণ করেছেন। উৎকোচ না পেলে বরাদ্দ পেতে ভোগান্তি সৃষ্টি করেন তারা। লিজ দেওয়া নামেও মোটা অংকের উৎকোচ গ্রহণ করেছেন এমন কয়েকজন বলেন, উদ্ধর্তন অফিসারের নাম করে লক্ষ লক্ষ টাকা আদায় করেন তিনি। টাকা না দিলে ভোগান্তি সৃষ্টি করেন।

 

রেলের একটি সুত্র বলছে, রাজশাহী রেলে কর্মরত নয় এমন অনেক সাধারণ মানুষ অবৈধভাবে জায়গা দখল করে বসবাস করছেন। তারা প্রত্যেকেই ৫০ হাজার টাকা করে দিয়েছেন কানুনগো মহসিনকে। কানুনগো মহসিনকে টাকা না দিয়ে রেলের কোন স্থানে অবৈধ স্থাপনা তৈরি সম্ভব নয়। এমনকি রেলের জায়গায় অবস্থিত অবৈধ প্রতিটি প্রতিষ্ঠানকে-ই মাসোহারা দিতে হয় এই মহসিনকে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন, হাজরাপুকুর রেল কলোনি ও শিরোইল কলোনীর রেলওয়ে মাঠের পিছনে অনেক জায়গা টাকার বিনিময়ে মৌখিক অনুমোদন দিয়েছেন তিনি। সেখানে অনেকেই এখন বাসাবাড়ি করে বসবাস করছেন।

 

এ বিষয়ে কানুনগো মহসিন আলী বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ গুলো সব মিথ্যা। আমি এসব কাজে জড়িত নই। জানতে চাইলে প্রধান ভূ-সম্পত্তি কর্মকতা রেজাউল করিম বলেন, এ ধরণের ঘটনা ঘটার সুযোগ নেই, যদি ঘটে থাকে তাহলে আমাকে লিখিত অভিযোগ দিতে হবে। কানুনগো মহসিন আলী বিভাগীয় কর্মকর্তার (পাকশী) অধিনে কর্মরত। আপনি তার সঙ্গে কথা বলুন। কথা বললে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকতা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, এরকম কোন ঘটনা হওয়ার কথা নয়। তবে কেউ যদি এরুপ করেন বা ভুক্তভোগী আমাকে অভিযোগ দেন, তাহলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট